ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ইসরায়েল সীমান্তে ভোগান্তির শিকার বাংলাদেশ ফুটবল দল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ফিলিস্তিন যাওয়ার পথে ইসরায়েল সীমান্তে ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। সোমবার জর্ডান হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ফিলিস্তিন পৌঁছেছে।

জর্ডান থেকে ইসরায়েল প্রবেশের সময় সীমান্তে সাড়ে ৩ ঘণ্টা চেক ইনের জন্য অপেক্ষা করতে হয়েছে ফুটবলারদের। তারপর সেখান থেকে সড়ক পথে ফিলিস্তিন পৌঁছাতে ১২ ঘন্টা সময় লেগেছে বাংলাদেশ দলের। অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাফুফে।

‘অনেক ঝামেলা ও ভোগান্তির পর আমরা ফিলিস্তিন পৌঁছেছি। ফিলিস্তিনে সব কিছু ভালো আছে। বিশেষ করে আবাসন ব্যবস্থা অনেক সুন্দর। তবে আমাদের ইসরায়েলে প্রবেশের সময় সাড়ে ৩ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তারপর সেখানে থেকে ১২ ঘণ্টার বাস জার্নি করে ফিলিস্তিন পৌঁছলাম। দলের সবাই অনেক ক্লান্ত’- বাফুফেকে জানিয়েছেন সত্যজিৎ দাস রুপু।

সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় অনুশীলন করার কথা বাংলাদেশ দলের ফুটবলারদের। ১৯ জুলাই বাংলাদেশের প্রথম ম্যাচ জর্ডানের বিপক্ষে। ‘ই’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন। ২১ জুলাই বাংলাদেশের ম্যাচ তাজিকিস্তানের বিরুদ্ধে এবং ২৩ জুলাই শেষ ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ইসরায়েল সীমান্তে ভোগান্তির শিকার বাংলাদেশ ফুটবল দল

আপডেট সময় ০৪:১৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭