ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সব খাল উদ্ধার করা হবে: খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সব খাল পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। এ সব খাল উদ্ধার করতে না পারলে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেয়া সম্ভব নয়। অবৈধ খাল দখলমুক্ত করার অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, খাল উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

আজ চাঁনখারপুল মোড়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন। ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বীন আজীজ (তামিম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, তিতাস গ্যাস, ডিএমপি, ওয়াসাসহ অন্যান্য সেবা সংস্থার কর্মকর্তা ও পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘আজ থেকে ঢাকা জেলা প্রশাসন, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার যৌথ উদ্যোগে খাল অবৈধ দখলমুক্ত অভিযান শুরু করা হয়েছে। খাল উদ্ধার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ কাজে তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন, আইনী জটিলতা বা আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব খাল উদ্ধারে কার্যক্রম চালানো হবে।

অনুষ্ঠানে এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সাথে সাথে এগুলোর সমাধানের উদ্যোগ নেন। তিনি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বক্সীবাজার থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত স্যুয়ারেজ লাইনের ময়লা শুক্রবার থেকেই জেট এন্ড সাকার মেশিন দিয়ে পরিস্কারের জন্য সংস্থার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের নির্দেশ দেন। বক্সীবাজার এলাকায় সুপেয় পানির সমস্যা দূরীকরণে আগামী ১ মাসের মধ্যে পানির পাম্প বসানো হবে মর্মে স্থানীয় ২৭নং ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে বন্ধ হয়ে থাকা সড়কের মেরামত কাজও শুক্রবার থেকেই শুরু করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সব খাল উদ্ধার করা হবে: খোকন

আপডেট সময় ১১:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭