ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

মোংলা বন্দরে ভিড়েছে ভারতের গাড়িবাহী প্রথম জাহাজ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের একটি জাহাজ মোংলা বন্দরে নোঙ্গরের মধ্য দিয়ে এই প্রথম সমুদ্র পথে সরাসরি শুরু হলো বাংলাদেশ-ভারত পন্য পরিবহন। বাংলাদেশ-ভারত উভয় দেশের সমুদ্র পথে পণ্য পরিবহন চুক্তি স্বাক্ষরের ২ বছর পর মোংলা বন্দরে ভারতীয় গাড়ির প্রথম চালান। ভারতের চেন্নাই বন্দর থেকে অশোক লে-ল্যান্ড লিমিটেড’র ১শ ৮৫টি ট্রাক নিয়ে ‘আইডিএম ডুডলি’ নামক জাহাজটি বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে।

গত শনিবার ভারতের চেন্নাই বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে উভয় দেশের মধ্যে সমুদ্র পথে পণ্য পরিবহনের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে সমুদ্র পথে সরাসরি পণ্য পরিবহণ শুরু হয়েছে। এতে প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।

এর আগে এই গাড়িগুলো ভারত থেকে এদেশে বেনাপোলসহ বিভিন্ন স্থল বন্দর হয়ে সড়ক পথে আনা হতো। কিন্তু এখন থেকে সরাসরি সমুদ্র পথেই আসবে ভারতের গাড়ির সকল চালান। এতে করে অন্য দেশের কোন বন্দরে জাহাজ না ভিড়ে ভারত থেকে পণ্য নিয়ে সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে জাহাজ চলাচল করবে। এতদিন অন্য দেশের সমুদ্র বন্দরের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে পণ্য আসতো। এখন থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় মাত্র ১৫ থেকে ২০ দিন সময় কম লাগবে ভারত থেকে বাংলাদেশে পণ্য আনা-নেয়ার ক্ষেত্রে। সমুদ্র পথে মালামাল আনা নেয়ায় খরচও অনেক কম হওয়ায় ভারতসহ নেপাল ও ভুটান মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী সব সময়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (অর্থ) মো. গোলাম মোস্তফা বলেন, ভারতের অশোক লে-ল্যান্ড কোম্পানীর ট্রাক মোংলা বন্দর দিয়ে আনানেয়া করার জন্য এই প্রথম একটি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। এ গাড়িগুলো আগে বেনাপোল দিয়ে আনায় তাতে নানা ধরণের সমস্যা ও খরচ বেশি হতো। নৌপথে জাহাজযোগে গাড়ী আনায় খরচ ও দুর্ভোগ কমবে। এতে ব্যবসায়ীরা লাভবান হবে। ভারতের গাড়ি চালান আসতে থাকলে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোংলা বন্দরে ভিড়েছে ভারতের গাড়িবাহী প্রথম জাহাজ

আপডেট সময় ১২:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭