ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

আয়কর মেলায় প্রথম দিনে ২০৭ কোটি টাকার রাজস্ব আয়

অাকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলার প্রথম দিনেই আয় হয়েছে ২০৭ কোটি ৯৯ লাখ টাকা। সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২ জন ব্যক্তি। মেলা সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছর ১-৭ নভেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরে সাত দিন, ৫৬ জেলা শহরে চারদিন, তৃতীয়বারের মতো ৩৪ উপজেলায় দু’দিন এবং ৭১ উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় আজ ১৮ জেলা ও দুই উপজেলাসহ ২০ স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলা উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়কর মেলার আহ্বায়ক ও এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আবদুর রাজ্জাক।

এবারের মেলায় গত বছরের চেয়ে ১৯ হাজার ৮২০ জন বেশি করসেবা গ্রহণ করেছেন। একইভাবে ১৪ হাজার ৯৫৫টি আয়কর রিটার্ন বেশি জমা পড়েছে, যা গতবছরের চেয়ে প্রায় দ্বিগুণ। এ ছাড়া ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৭৪৬ কোটি টাকার বেশি আয়কর সংগ্রহিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়কর মেলায় প্রথম দিনে ২০৭ কোটি টাকার রাজস্ব আয়

আপডেট সময় ১২:৫৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭