ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমরাশুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রাজু মৃধা (২২) নামে এক যুবক নিহত ও অপর ২ মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার দুপুরে দুর্ঘটনাস্থলে একটি ট্রাক পিছন দিক থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের বাড়ি কোটালীপাড়ার চিটাবাড়ি গ্রামে। তার বাবার নাম নরোত্তম মৃধা।

সে টিটো বৈদ্য(২৪) ও রথীন হালদার(২০) নামে দুই যুবককে সাথে নিয়ে মোটর সাইকেল চালিয়ে কোটালীপাড়ার ভাংগারহাট এলাকা থেকে সদর উপজেলার পাটকেলবাড়ি আসছিল। পথিমধ্যে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রাজু মৃধা নিহত হয়। বাকী আহত দুই জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর উপজেলার বৈলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনার সাথে জড়িত ট্রাক ড্রাইভার বসিরউদ্দিন জোয়ার্দ্দারকে ট্রাকসহ আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট সময় ১২:১৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭