ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আশকোনা হজ অফিসে পাওয়া যাবে ১৩১ হাজির মৃত্যুসনদ

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১৫২ জন হাজি মারা গেছেন। এসব হাজিদের মধ্যে ১৩১ জনের পাসপোর্ট ও মৃত্যুসনদ আশকোনার (ঢাকা) হজ অফিস থেকে সংগ্রহ করা যাবে। হজ পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মক্কা শরিফের শারায়া কবরস্থান, মদিনার জান্নাতুল বাকি ও জেদ্দার কবরস্থানে দাফন করা হয়েছে। প্রসঙ্গত, জান্নাতুল বাকি কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে মুহাম্মদ (সা.) এর অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে। মুহাম্মদ (সা.) এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বছর মৃত্যুবরণকারীদের মধ্যে সৌদি আরব থেকে ১৩১ জনের পাসপোর্ট ও মৃত্যুসনদ ঢাকার হজ অফিসে পাওয়া গেছে। মৃত্যুকরণকারী এসব হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সংগ্রহের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ইস্যু করা ওয়ারিশান সনদ, ওয়ারিশদের মধ্যে যিনি আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ (জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে) অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

মৃত হজযাত্রীদের তালিকা http://www.hajj.gov.bd/ওয়েব সাইটে দেওয়া হয়েছে। তালিকায় মরহুম হাজি সাহেবের নাম, পাসপোর্ট নম্বর, পুরো ঠিকানা, এজেন্সির নাম, মৃত্যুর কারণ, স্থান, তারিখ ও দাফনের স্থান উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী হজপালনের জন্য সৌদি আরব যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আশকোনা হজ অফিসে পাওয়া যাবে ১৩১ হাজির মৃত্যুসনদ

আপডেট সময় ০৩:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭