ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদের আসন্ন তেহরান সফর উপলক্ষে মঙ্গলবার রাওয়ালপিণ্ডির সেনা সদর দফতর পরিদর্শন করেন। তেহরান ও রিয়াদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য জেনারেল কামার জাভেদ তেহরান সফরে যাচ্ছেন।

আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ইরানি রাষ্ট্রদূত ও সেনাপ্রধান তাদের বৈঠকে আঞ্চলিক শান্তি এবং পাক-ইরান সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইরানি রাষ্ট্রদূত সেনা সদরদপ্তর ঘুরে দেখেন। এ সময় মেহদি হোনারদুস্ত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান সামরিক বাহিনীর অবদানের প্রশংসা করেন।

পাকিস্তান বার বার বলছে- এ জোটে তার যোগ দেয়ার প্রধান উদ্দেশ্য হলো সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই। তবে ইরান সবসময় আশংকা করছে- এ জোটের মাধ্যমে মুসলিম বিশ্বে সাম্প্রদায়িক বিভেদ উসকে দেয়া হবে।

রোববার রাজধানী রিয়াদে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে দেয়া বক্তৃতায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের তার ভাষায় বলেছেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বিশেষ করে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান বাধা দিচ্ছে। ওই সম্মেলনে পাক সেনাপ্রধানের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বিলাল আকবর যোগ দেন।

জেনারেল কামার জাভেদ বাজওয়ার আসন্ন তেহরান সফর আরেকটি দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে- সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান নীতি ঘোষণা করেছেন যা পাকিস্তানের জন্য সংকটের কারণ বলে বিবেচনা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট সময় ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭