ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বড় ভাইয়ের মরদেহ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার কালিগঞ্জে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার নলতা গ্রামে সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। বড় ভাই ফজর আলী গাজীর (৭২) স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হলে তার মরদেহ দেখে ছোট ভাই সাবেক ইউপি সদস্য কোরবান আলী গাজীরও (৭০) মৃত্যু হয়। তারা আপন দুই সহোদর নলতা গ্রামের মৃত আলহাজ্ব সাধু গাজীর ছেলে। এদিকে, এক ঘন্টার ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড় ভাই ফজর আলী গাজী হঠাৎ স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হলে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। এরপর রাত ১০টার দিকে বড়ভাই ফজর আলী গাজীর মরাদেহ দেখে ছোট ভাই কোরবান আলী গাজীও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম্য ডাক্তার আজগার আলীকে ডাকতে গেলে তিনি আসার আগেই ছোট ভাই কোরবান আলী গাজীর মৃত্যু হয়।

মৃত্যুকালে বড়ভাই আলহাজ্জ ফজর আলী গাজী স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা এবং ছোট ভাই কোরবান আলী গাজী স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ দুই ভাই অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার জোহরের নামাজ শেষে দু’সহোদরকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তাদেও দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বড় ভাইয়ের মরদেহ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ১২:৪৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭