ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

হজ ফ্লাইটে সাড়ে ৭শ` কোটি টাকা আয়ের প্রত্যাশা

অাকাশ নিউজ ডেস্ক:

চলতি বছরের হজ কার্যক্রমের আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বহন করবে। এ থেকে অন্তত ৭৫২ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা আয়ের প্রত্যাশা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। বাংলাদেশ বিমান হজযাত্রীদের বিশেষ ব্যবস্থায় আগামী ২৪ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রী পরিবহন করে এই আয় করবে। বিমান বাংলাদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৪ জুলাই সোমবার প্রথম হজ ফ্লাইট শুরু করবে বিমান। ঢাকা-জেদ্দা সরাসরি ১৭৭টি হজ ফ্লাইটে জেদ্দা যাবেন হজযাত্রীরা। ৩৩৮টি ফিরতি হজ ফ্লাইটে ফিরবেন হাজিরা।বিমান বাংলাদেশ সূত্র আরও জানায়, কোনোরকম ভোগান্তি ছাড়াই হজযাত্রীদের পৌঁছে দিতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকারি এ বিমান পরিবহন সংস্থা। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ফ্লাইট শিডিউল এরইমধ্যে ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি (বিজি-১০১১) আগামী ২৪ জুলাই সকাল ৭টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে। ওইদিন সকাল ১১টা ৩০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবে আরেকটি উড়োজাহাজ।সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের নিয়ে ৬ সেপ্টেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফিরতি হজ ফ্লাইটটি ছেড়ে আসবে। শেষ ফ্লাইটটি যাত্রী নিয়ে ৫ অক্টোবর ঢাকায় পৌঁছবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

হজ ফ্লাইটে সাড়ে ৭শ` কোটি টাকা আয়ের প্রত্যাশা

আপডেট সময় ০৫:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭