ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় ছয় বছরে নিহত ৩ লাখ ৩০ হাজার

অাকাশ নিউজ ডেস্ক:

গত ছয় বছরে সহিংসতায় ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে সিরিয়ায়। ২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়। একপর্যায়ে সরকারি বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের লড়াই শুরু হয়। সেই লড়াই এখনও চলছে। সিরিয়ায় নিহত ব্যক্তিদের প্রায় এক-তৃতীয়াংশই বেসামরিক মানুষ। বার্তা সংস্থা এএফপি গতকাল রোববার যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ২০১১ সালের মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ৩ লাখ ৩১ হাজার ৭৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

ওই পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক মানুষের সংখ্যা ৯৯ হাজার ৬১৭। ২০১১ সালের ১৫ মার্চ থেকে ২০১৭ সালের ১৫ জুলাই পর্যন্ত নিহত হওয়ার এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ হাজার ২৪৩ জন শিশু ও ১১ হাজার ৪২৭ জন নারী রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

সিরিয়ায় ছয় বছরে নিহত ৩ লাখ ৩০ হাজার

আপডেট সময় ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭