ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কাতারের সাইট হ্যাকিং এ দায়ী আমিরাত: মার্কিন সংস্থা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতার সংকটের অন্যতম উপাদান দেশটির সরকারি ওয়েবসাইট হ্যাকিং। আর এ ঘটনার পেছনে সংযুক্ত আরব আমিরাতের হাত রয়েছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি এক প্রতিবেদনে তেমনটাই জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।কাতারের সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যম এই হ্যাকিংয়ের শিকার হয়। আর এ হ্যাকিংয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির ভুয়া বক্তব্য সংযুক্ত করা হয় ওয়েবসাইটে। এ ঘটনায় কাতার সংকটের সূত্রপাত হয়।

মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, তারা এ বিষয়ে অনুসন্ধান করে নিশ্চিত হয়েছেন যে, ২৩ মে সংযুক্ত আরব আমিরাত সরকারের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা এক সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে এ হ্যাকিংয়ের ঘটনাটি সরাসরি আরব আমিরাত ঘটিয়েছে নাকি অন্য কাউকে দিয়ে করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হ্যাকিংয়ের পর কাতারের আমিরের মন্তব্য সংবলিত একটি সংবাদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ওয়েবাসইটে আপলোড করা হয়। সে মন্তব্য প্রকাশিত হলেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কাতারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে।এর পরই কাতার মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য জঙ্গি দলগুলোকে সমর্থন ও সহযোগিতা দেয় এবং মধ্যপ্রাচ্যে কাতার উত্তেজনা সৃষ্টি করছে, এই অভিযোগে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিসর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

তবে এই সম্পর্ক ছিন্নকারী দেশগুলোর অভিযোগের প্রতিক্রিয়ায় দোহা বলেছে, ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষাপটে ওই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং এটি অন্যায্য সিদ্ধান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

কাতারের সাইট হ্যাকিং এ দায়ী আমিরাত: মার্কিন সংস্থা

আপডেট সময় ০৪:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭