ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়াকে আবার হামলার হুমকি দিল আমেরিকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আবারো উত্তর কোরিয়ায় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে রোববার স্বাগতিক দেশের প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু’র সঙ্গে সাক্ষাতে ওই হুমকি দেন। ম্যাটিস বলেন, উত্তর কোরিয়া ওয়াশিংটনে হামলা চালালে পাল্টা মারাত্মক হামলা চালাবে আমেরিকা।

আমেরিকা ও তার মিত্রদের ওপর সম্ভাব্য হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ম্যাটিস বলেন, উত্তর কোরিয়া হামলার কাজে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তার কঠোর জবাব দেয়া হবে। সিউল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গেও বৈঠক করেন।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছে ওয়াশিংটন। তিনি বলেন, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে উস্কানিমূলক তৎপরতা চালানো হলে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে তার জবাব দেয়া হবে।
ডোনাল্ড ট্রাম্প

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের কারণে উত্তর কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে তীব্র টানাপড়েন বিরাজ করছে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল হোতা আমেরিকা বারবার উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার দাবি জানাচ্ছে।

কিন্তু উত্তর কোরিয়া ওই আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, আমেরিকা ও তার মিত্ররা যতদিন পিয়ংইয়ংকে হুমকি দিয়ে যাবে ততদিন নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করে যাবে উত্তর কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চারিয়েছে যেটি দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের যেকোন স্থানে আঘাত হানা সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়াকে আবার হামলার হুমকি দিল আমেরিকা

আপডেট সময় ০৪:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭