ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।

রামুর তুলাতলি হাইওয়ে থানার ওসি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুনিয়াপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

ওসি বলেন, দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে টেকনাফমুখী বাসটিকে ধাক্কা দিলে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান।এছাড়া আরও চারজন আহত হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে । পুলিশ লাশ উদ্ধার করে তুলাতলী হাইওয়ে থানায় নিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় নিহত ২

আপডেট সময় ০২:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭