ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

আগামী নির্বাচন ইসির অধীনে হবে: ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনের আগে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। এ নিয়ে তারা (বিএনপি) যতই হইচই করুন না কেন, আগামী নির্বাচন ইসির অধীনে হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনের সময়ে সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধী পক্ষে থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করতেই পারে। তবে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব পেয়ে গেছেন, পৃথিবীর সব দেশেই বিদ্যমান সরকারই নির্বাচনীকালীন সরকারের দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া তারা যদি দুই তৃতীয়াংশ ম্যাজরিটি নিয়ে সংসদে আসতে পারে, তাহলে মনের মাধুরী মিলিয়ে সংবিধানে পরিবর্তন আনতে পারেন। কিন্তু আগামী নির্বাচনের আগে সংবিধানে পরিবর্তনের কোনো প্রকার সুযোগ নেই।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়টি এখন অগ্রসর হচ্ছে। মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ওই দেশে সফরে গিয়েছেন। দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছেন। এছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে বিশ্ব জনমতও জোরালো হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুতদের ফিরিয়ে নিতে বলেছেন। এভাবে আমাদের বন্ধু রাষ্ট্র চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসে, তাহলে মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নছিমন, করিমন, ভটভটি বন্ধ করে বিকল্প হিসেবে হিউম্যান হলারের অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কে মোটরযান এক্সেল লোড নিয়ন্ত্রণ পরিচালনা সংক্রান্ত নীতিমালার বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন ইসির অধীনে হবে: ওবায়দুল

আপডেট সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭