ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

টেকনাফে ফের নৌকাডুবি, ৩৫ রোহিঙ্গা উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ৩৫ জনকে জীবিত উদ্ধার করে। বুধবার ভোর ৪টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া নূরুন্নাহার জানান, ৫০ জন রোহিঙ্গা নিয়ে নৌকাটি টেকনাফে আসছিল। পরে ভোরে নৌকাটি ডুবে যাওয়ার সময় স্থানীয়রা ৩৫ জনকে জীবিত উদ্ধার করেন। অন্যদের ভাগ্যে কি ঘটেছে তা তিনি জানেন না বলে জানান।

শাহপরী দ্বীপ ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, ভোরে শাহপরীর দ্বীপ এলাকায় একটি নৌকা চরে আটকে ডুবে যাচ্ছে এমন খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। তারা ডুবন্ত নৌকাটি থেকে রোহিঙ্গা নারী-শিশুদের দ্রুত নামিয়ে আনে। এতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় তারা। তিনি আরও জানান, ৩৫ নারী, শিশু ও পুরুষকে স্থানীয় দাংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নৌকাটি চরে এসে ডুবে যাচ্ছিল। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কূলে নিয়ে আসে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর সৃষ্ট সহিংসতা থেকে বাচঁতে নাফ নদী ও সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে গিয়ে বেশ কয়েকটি রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১৮৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

টেকনাফে ফের নৌকাডুবি, ৩৫ রোহিঙ্গা উদ্ধার

আপডেট সময় ০৪:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭