ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাজারে ডেলের তারবিহীন চার্জিং ল্যাপটপ

অাকাশ আইসিটি ডেস্ক:

সম্প্রতি তারবিহীন চার্জিং প্রযুক্তির ল্যাপটপ বাজের উন্মুক্ত করছে প্রযুক্তি নির্মাতা কোম্পানি ডেল। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাজারে ইতোমধ্যে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। ‘ডেল ল্যাটিচিউড ৭২৮৫’ মডেলের ২-ইন-১ ল্যাপটপটিতে রয়েছে তারবিহীন চার্জিং কিবোর্ড এবং চার্জিং ম্যাট। ​কি-বোর্ড এবং ট্যাবলেট উভয়েরই আলাদা ব্যাটারি রয়েছে।

কি-বোর্ডটিই ট্যাবলেটের তারবিহীন চার্জার হিসেবে কাজ করবে। ল্যাপটপটিতে আলাদাভাবে তার যুক্ত চার্জার দিয়ে চার্জ করার কোনো অপশন রাখা হয়নি। ট্যাবলেটটিকে কি-বোর্ডের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গেই চার্জিং ম্যাট প্রথমে ট্যাবলেটটিকে এবং এরপর কি-বোর্ডটিকে চার্জ করবে।‘ডেল ল্যাটিটিউড ৭২৮৫’ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ১২-ইঞ্চি ডিসপ্লে। এর রেজ্যুলেশন 2880 x1920 পিক্সেলে। ইন্টেলের কবি লেক প্রসেসর চালিত ল্যাপটপটিতে রয়েছে ৮ গিগাবাইট/১৬ গিগাবাইট র্যাম, ৫১২ গিগাবাইট স্টোরেজ সুবিধা এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড যোগ করার সুবিধা। বিক্রয়মূল্য ধরা হয়েছে এক হাজার ১৯৯ ডলার এ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাজারে ডেলের তারবিহীন চার্জিং ল্যাপটপ

আপডেট সময় ০৬:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭