ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

কয়েলের আগুনে দগ্ধ ২ পোশাক শ্রমিক

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে মশার কয়েলের আগুনে দুই পোশাক কারখানার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে মো. দীন ইসলাম (২৫) এবং শেরপুরের নকলা থানার মধ্য নকলা এলাকার জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম(২৪)।

দীন ইসলামের মামা মো. হযরত আলী জানান, তার ভাগ্নে ও জহিরুল স্থানীয় বিল্পবের বাড়িতে ভাড়া থেকে হোপ লোন নামে পোশাক কারখানায় চাকরি করেন। রাতের খাবার খেয়ে মশার কয়েল জ্বালিয়ে তারা একই বিছানায় ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে কয়েল থেকে আগুন দ্রুত বিছানায় ছড়িয়ে পড়ে। পরে দীন ইসলাম ও জহিরুল চিৎকার শুরু করলে তারা দরজা খুলে বের হয়ে আসেন।

পরে এলাকাবাসী বিছানার আগুন নেভান এবং ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার ভোরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

জহিরুলের দেহের ৯০ শতাংশ এবং দীন ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তবে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে টিভিতে তারা খবর শুনেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কয়েলের আগুনে দগ্ধ ২ পোশাক শ্রমিক

আপডেট সময় ০২:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭