গাজীপুরের তিন সড়ক এলাকায় বুধবার সকালে পোশাকশ্রমিকরা ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এর আগে সকালে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। এই সুযোগে আশপাশের কারখানার কর্মীরা সড়কে অবস্থান নিয়ে স্পেরো অ্যাপারেলস কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টাও করেন শ্রমিকরা। সেখানেও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আকাশ নিউজ ডেস্ক 
























