ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষেরই নতুন প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মাসিক মজুরি কাঠামো নির্ধারণে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে আয়োজিত চতুর্থ সভায় মজুরি নিয়ে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই তাদের নিজ নিজ প্রস্তাব তুলে ধরে। দুপুর ২টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মালিকপক্ষ তাদের তৃতীয় লিখিত প্রস্তাবে চারটি গ্রেডের ভিত্তিতে মজুরি নির্ধারণের কথা জানিয়েছে। এর মধ্যে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এর জন্য ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব রাখা হয়েছে। এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে নয় ঘণ্টা স্থায়ী দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব দিয়েছিল। মঙ্গলবার সেই প্রস্তাব থেকে ১০০ টাকা কমিয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের দাবির বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। তারা গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এর ক্ষেত্রে ২২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি দাবি করেছে। সোমবার শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করেছিল। মঙ্গলবারের সভাতেও তারা ২২ হাজার টাকার দাবিতেই অটল ছিল। শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে যৌক্তিক নয় বলে প্রত্যাখ্যান করেছেন।

বোর্ডের আজকের সভায় পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি চূড়ান্ত সুপারিশ প্রণয়নের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। আগামী দিনগুলোতে আলোচনার মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনের সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল এবং শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু সভায় অংশ নেন। পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের এই মজুরি বোর্ড গঠন করে দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষেরই নতুন প্রস্তাব

আপডেট সময় ০৯:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬