ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ জন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাই দারুসসালামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রুনাইয়ের ১৯টি কোম্পানিতে বিভিন্ন পদে সর্বমোট ৩৭০ জন পুরুষ কর্মীকে নিয়োগ দেওয়া হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোয়েসেল গত ২২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বোয়েসেলের নির্ধারিত পোর্টাল (www.oep.gov.bd/job-circulars) ব্যবহার করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়ার জন্য ১০০ টাকা ফি এবং এর সাথে প্রযোজ্য সার্ভিস চার্জ প্রদান করতে হবে, যা অফেরতযোগ্য।

নিয়োগের তালিকায় থাকা বিভিন্ন পদের মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার। আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড হিসেবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত চাওয়া হয়েছে।

বেশিরভাগ পদের জন্য দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার নির্ধারিত থাকলেও, ড্রাইভার ও যানবাহন মেকানিক পদের বেতন ধরা হয়েছে মাসিক ৬৫০ ডলার। প্রাথমিকভাবে কর্মীদের সঙ্গে দুই বছরের নবায়নযোগ্য শ্রম চুক্তি করা হবে। কর্মঘণ্টা হবে দৈনিক আট ঘণ্টা। এছাড়া নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কোম্পানি কর্মীদের বিমান ভাড়া ও আবাসনের ব্যবস্থা করবে, তবে খাবারের খরচ কর্মীকে নিজে বহন করতে হবে। ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম, চিকিৎসা ও বীমা সুবিধা প্রযোজ্য হবে।

চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর নিয়োগের শর্ত হিসেবে দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং অদক্ষ বা আধা-দক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। এই পে-অর্ডারটি সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ নামে করতে হবে এবং এর মূল কপি জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি কর্মীদের মেডিকেল পরীক্ষার খরচ ও দূতাবাস নির্ধারিত ভিসা ফি নিজেদের বহন করতে হবে। ইংরেজি বা মালয় ভাষায় দক্ষতা থাকলে প্রার্থীরা বিশেষ সুবিধা পাবেন।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগসংক্রান্ত সব তথ্য শুধু তাদের নিজস্ব ওয়েবসাইট (boesl.gov.bd), ফেসবুক পেজ এবং সরকারি পোর্টাল থেকে জানা যাবে।

এছাড়া 01552146456 নম্বর থেকে প্রার্থীদের এসএমএস পাঠানো হবে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, তাদের কোনো এজেন্ট বা শাখা কার্যালয় নেই এবং তারা সরাসরি কোনো নগদ অর্থ লেনদেন করে না। নিয়োগ বা আর্থিক প্রতারণা এড়াতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য 01765-411653 নম্বরে বা ওইপি-সংক্রান্ত হটলাইন 09618884271-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস ইউনিভার্স ২০২৬: সেরা ৩০-এ নেই সামিরা খান মাহি

বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ জন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট সময় ০৮:৩৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬