ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

‘সমঝোতাটা আমিই করেছি: এনভিডিয়ায় হুয়াংকে পুনর্বহাল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পুনর্বহাল করেছে।

অথচ মাত্র কয়েক দিন আগেই প্রতিষ্ঠানটি তাঁকে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছিল।

গত ১২ নভেম্বর বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের খবর সামনে আসার পর হুয়াং পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

এর মধ্যে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, যার বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সিইও ছিলেন, আর এনভিডিয়ার গ্রাহক প্রতিষ্ঠানটিকে এখন কালোতালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন বাণিজ্য বিভাগ।

এই পুনর্বহালের নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ রয়েছে বলে জানা গেছে। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তিনি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের সিদ্ধান্ত বদলাতে রাজি করিয়েছেন। তিনি বলেন, ‘সমঝোতাটা আমিই করেছি। আমি তাদের জাতীয় নিরাপত্তার হুমকির বিষয়ে নিশ্চয়তা দিয়েছি, কারণ আমাদের কাছে অনেক তথ্য আছে।’ পর্ষদকে তাদের এ সিদ্ধান্তের জন্য ‘সত্যিকারের দায়িত্বশীল’ আখ্যা দিয়ে প্রশংসা করেন ট্রাম্প। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, প্রযুক্তি খাতের এই জায়ান্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে সিদ্ধান্ত বদলাতে ‘রাজি’ করানোর পেছনের ‘সমঝোতাটা তিনিই করেছেন’।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের তথ্যের ওপর ভিত্তি করেই তারা নিশ্চিত হয়েছে যে হুয়াংকে ফিরিয়ে আনলে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হবে না। যদিও এর আগে গত মঙ্গলবার পর্যন্ত পর্ষদ তাদের আগের অবস্থানেই অটল ছিল। ট্রাম্পের দাবি, হুয়াংকে সরিয়ে রাখা বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এদিকে আগামী ডিসেম্বরের শুরুতে মার্কিন কংগ্রেসে এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে হুয়াংয়ের।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন ডেমোক্র্যাটরা। তাঁদের অভিযোগ, নিছক অর্থনৈতিক মুনাফার আশায় জাতীয় নিরাপত্তার বিষয়টি বিসর্জন দিয়েছে ট্রাম্প সরকার। এনভিডিয়ার নির্বাহী হুয়াংয়ের বিরুদ্ধে শুধু অ্যালিস হুয়াং নন, আরও একজন নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে। এসব বিতর্ক সত্ত্বেও হোয়াইট হাউসের চাপে এনভিডিয়া নতি স্বীকার করায় বিষয়টি নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় শুটিংয়ের সময় মারা গেলেন অভিনেতা সোহেল খান

‘সমঝোতাটা আমিই করেছি: এনভিডিয়ায় হুয়াংকে পুনর্বহাল

আপডেট সময় ১১:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬