ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

রাজনৈতিক বিভাজন কাটাতে দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠন ও রাজনৈতিক বিভাজন কাটিয়ে ওঠার প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আলোচনার প্রথম ধাপে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।

আজ দুপুরে আয়োজিত এই বৈঠকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও নীতিনির্ধারণী ফোরামের সদস্য সারোয়ার তুষার। সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এনসিপির পক্ষে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকেই তারা জাতীয় ঐক্যের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করছেন। পাশাপাশি এই বৈঠকে সরকারের দুর্বলতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সংলাপে এনসিপি’র ৪ সদস্যের একটি টিম যাবে বলেও জানিয়েছেন তিনি। বিরোধী দলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেয়ার পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে এমন ইঙ্গিত মিলেছে। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী ঐক্যে এখন কেন ফাটল ধরেছে, এর পেছনে কারণ কী তা নিয়েও প্রশ্ন তুলতে পারে বিরোধী দলগুলো।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এনসিপির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংলাপের সূচনা হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে পর্যায়ক্রমে বিভিন্ন দলের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সে বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদের সমাপনী বক্তব্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ও সংসদের বাইরে থাকা সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে একমঞ্চে আসার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। ওই দিন অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্তে সাক্ষাৎও হয়। এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ আমাদের জানা নেই।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এই উদ্যোগের বিষয়ে জানান, রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রম অব্যাহত রাখতে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় রাখার লক্ষ্যেই প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপ পরিচালনা করবেন। অন্য রাজনৈতিক দলগুলোও প্রধানমন্ত্রীর এই উদ্যোগে ইতিবাচক মনোভাব দেখালেও এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার বিষয়ে তারা জেনেছেন, তবে কোনো নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বর্তমানে দেশের বাইরে অবস্থানরত বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরলে দলটির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিরোধী দলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া দেয়া হয়েছে।

এদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারাও সংলাপে যোগ দেওয়ার প্রস্তুতি রাখছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, তারা এখনো সংলাপের চিঠি বা আমন্ত্রণ পাননি; তবে আমন্ত্রণ পেলে অবশ্যই সংলাপে অংশ নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সরকারের সীমাবদ্ধতা তুলে ধরবেন। একই কথা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ জানান, দাওয়াত পেলে তারাও সংলাপে যাবেন। তবে তার মতে, জাতীয় স্বার্থে ঐক্যের প্রয়োজন হলেও গণ-অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা কেন বিভাজিত হলো এবং এতে সরকারের কী ভূমিকা রয়েছে, সে বিষয়ে একটি খোলামেলা আত্মসমালোচনা থাকা প্রয়োজন। জাতীয় স্বার্থে যেকোনো ঐক্যমতে আমরা থাকবো। এজন্য বর্তমান সরকারের কী কী দায় রয়েছে, তাও জানা দরকার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

রাজনৈতিক বিভাজন কাটাতে দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬