ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আওয়ামী লীগের ৬ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল ট্রাইব্যুনাল

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, মামলার পলাতক আসামি ও দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গত ৫ই নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এই প্রসিকিউশন প্রতিবেদনটি দাখিল করা হয়েছিল।

অভিযোগপত্রে নাম থাকা বাকি ছয় নেতা হলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী শাজাহান খান, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, ড. আবদুর রাজ্জাক এবং শেখ হাসিনার সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ট্রাইব্যুনালের নির্দেশে পলাতক মির্জা আজম ছাড়া বাকি ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগপত্রে নাম থাকা ৭ শীর্ষ নেতা হলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী শাজাহান খান, কর্নেল (অব।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী নেতা হিসেবে নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতেন। তাদের প্ররোচনা ও নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা পদ্ধতিগতভাবে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালায়। তদন্ত প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও অমানবিক আচরণের মতো অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া অপরাধ দমনে ব্যর্থতা ও ষড়যন্ত্রের অভিযোগও যুক্ত করা হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আন্দোলনে ১,৪০০ ছাত্র-জনতার মৃত্যুর তথ্য থাকায়, প্রতিটি আসামির বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায় অভিযোগ হিসেবে আনা হয়েছে। প্রসিকিউশন সূত্র জানায়, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতা শাজাহান খানের বিরুদ্ধে মাদারীপুরের ঘটনার জন্য দু’টি পৃথক অভিযোগ রয়েছে। অন্যদিকে, বাকি ছয় আসামির বিরুদ্ধে ঢাকার উত্তরা ও মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে এই তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের প্রকৃত মজুরি নিয়ে নতুন বিতর্ক

আওয়ামী লীগের ৬ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল ট্রাইব্যুনাল

আপডেট সময় ০১:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬