ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলা হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় ডা. শফিকুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এই পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা ক্রমাগত তাণ্ডব চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা যায় না। রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

জামায়াত আমির অভিযোগ করেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সরকার যদি সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে এর জন্য বড় খেসারত দিতে হবে। এখন আর নীরব বসে থাকার সুযোগ নেই বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। উদ্দেশ্য ছিল পুরো বাড়িতে অগ্নিসংযোগ করা। তবে আল্লাহর রহমতে এলাকাবাসীর দ্রুত হস্তক্ষেপে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে এবং তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাল্টিক সাগরে ড্রোন হামলার কবলে রাশিয়ার পণ্যবাহী জাহাজ

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের

আপডেট সময় ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬