ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এর নতুন তালিকায় বাংলাদেশ তিন ধাপ উন্নতি করেছে। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে।

১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে ৯৭তম অবস্থানে রয়েছে, যা প্রথমবারের মতো দেশটিকে ডিজিটাল সূচকের দুই অঙ্কের ঘরের মাইলফলকে উন্নীত করেছে। এর আগে ২০২৪ সালের সংস্করণে দেশটির অবস্থান ছিল ১০০তম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এবারের মূল্যায়নে বাংলাদেশ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং এর ফলে দেশটি ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্টের তালিকায় নিজের অবস্থান বজায় রেখেছে। বাংলাদেশ চলতি বছর সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ (উচ্চ ই-গভর্নমেন্ট) গ্রুপেই রয়ে গেছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) পরিচালিত এই দ্বিবার্ষিক জরিপে ডিজিটাল সরকার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সামগ্রিক ফলাফলের পাশাপাশি বাংলাদেশ এই সূচকের দুটি গুরুত্বপূর্ণ উপাদানেও রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর ০.৬৯ অর্জন করেছে বাংলাদেশ। মূলত ইজিডিআই হলো কোনো দেশের সেবা প্রদান সক্ষমতা, অবকাঠামো এবং ডিজিটাল প্রস্তুতির একটি সমন্বিত পরিমাপ, যা তিনটি মাত্রার গড়ের ভিত্তিতে নির্ধারিত হয়। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) দ্বারা তৈরি দ্বিবার্ষিক প্রকাশনা ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এই ফলাফল পাওয়া গেছে, সেখানে রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া) ডিজিটাল সরকার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।

বিশ্বব্যাপী ডিজিটাল অগ্রগতির চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪ সালে বৈশ্বিক গড় ইজিডিআই স্কোর ছিল ০.৬৩৮২, যা ৪.৬ শতাংশ বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ দাঁড়িয়েছে। বাংলাদেশ এই বৈশ্বিক গড়ের চেয়েও এগিয়ে থেকে ০.৬৮৯৩ স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি, মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি। এই অর্জন ডিজিটাল সরকারি সেবা কাঠামোয় দেশের চলমান অগ্রগতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬