ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের জনপদ লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা। সেখানকার প্রত্যন্ত গ্রাম জোংড়া থেকে প্রতিদিন প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো মেহেরিন খন্দকারকে। এলাকায় প্রায়ই লোডশেডিংয়ের কারণে রাতে পড়াশোনার ব্যাঘাত ঘটত, তাই দিনের আলোতে পড়াশোনা শেষ করতে তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। এমন নানা প্রতিকূলতা জয় করে পাটগ্রামের পুনম চাঁদ ভুতোরিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন তিনি; যার ধারাবাহিকতায় এসএসসিতেও তিনি জিপিএ-৫ অর্জন করেছিলেন। বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন। যাতায়াতের কষ্ট কিংবা প্রত্যন্ত এলাকার নানা অসুবিধা তাঁদের স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি।

মফস্বলের কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে মেহেরিনের এই সাফল্যে তাঁর জন্য খুলে গেছে নতুন দিগন্ত। গত রোববার তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনে যান। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী মেহেরিন সংসদ ভবন ঘুরে বলেন, দেশের আইনসভা কীভাবে পরিচালিত হয়, তা স্বচক্ষে দেখার দীর্ঘদিনের ইচ্ছে আজ পূরণ হলো। মফস্‌সলের সেই কঠিন দিনগুলো পেরিয়ে মেহেরিনের এই সাফল্যই তাঁকে এনে দিয়েছে এক অনন্য সুযোগ। পাঠ্যবইয়ের পাতায় পড়া দেশের আইনসভা এবার নিজের চোখে দেখার রোমাঞ্চ তাঁর চোখেমুখে।

হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন কৃতী শিক্ষার্থী এই শিক্ষাসফরে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পান। প্রত্যন্ত এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই সফর ছিল একেবারেই নতুন ও রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি। এখন প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার। ভবনটিকে যে পাশ থেকেই দেখি, পরিপূর্ণভাবে দেখতে পাই।

এই দলে থাকা আলিমুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী শারমীন আক্তার সীমানা এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়ার স্বপ্ন দেখা সীমানা বলেন, লুই আই কানের এই অনন্য স্থাপত্যের কথা বইয়ে পড়েছি, আজ বাস্তবে দেখলাম। ভবনের প্রতিটি কোণ ও লেকের সবুজ জলের মিলন আমাকে মুগ্ধ করেছে। স্নাতক শেষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাও তার রয়েছে।

একই কলেজের শিক্ষার্থী ইয়ামিন বিন আসাদ মাহিন এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। কলেজশিক্ষক বাবার আদর্শে বেড়ে ওঠা মাহিন জানান, প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এমন বিশাল আয়োজন দেখার সুযোগ পাওয়ায় তিনি অনুপ্রাণিত। এটি তার সামনের কঠিন পথচলায় আত্মবিশ্বাস জোগাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

শিক্ষার্থীদের এমন সাফল্যের পেছনে রয়েছে প্রবল ইচ্ছাশক্তি আর যাতায়াতের কষ্টসহ নানা সীমাবদ্ধতা জয় করার গল্প। এই শিক্ষাসফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের হাতীবান্ধা ও পাটগ্রামের ছেলেমেয়েরা শত প্রতিকূলতার মধ্যেও অভাবনীয় সাফল্য দেখাচ্ছে। তাদের শিক্ষাজীবন যেন নির্বিঘ্নে এগিয়ে চলে, সেই লক্ষ্যে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ও এনআইডি জটিলতা নিয়ে ইসির বিশেষ বৈঠক

মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

আপডেট সময় ১২:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬