ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

যুক্তরাজ্য সফরে ঢাকা ছাড়লেন চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের বিশেষ আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাজ্যে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল। চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে দলটি রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ইকে ৫৮৫ ফ্লাইটে ঢাকা ত্যাগ করে। গতকাল (রোববার, ১৫ নভেম্বর) দিবাগত রাত ১ টায় ইকে ৫৮৫ ফ্লাইটযোগে তারা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।

প্রতিনিধিদলটির অন্য সদস্যরা হলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। এছাড়া সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ এই সফরে অংশ নিচ্ছেন। তাদের সাথে স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আগামী ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে বিভিন্ন কর্মসূচিতে প্রতিনিধিদলটি অংশ নেবেন। সফরকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা বিনিময় করা হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় কাঠামোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে তিন থানার ওসিসহ ডিসি-এসপি বদলি

যুক্তরাজ্য সফরে ঢাকা ছাড়লেন চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল

আপডেট সময় ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬