যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এক বার্তায় স্পষ্ট করেছেন যে, তেহরান যুক্তরাষ্ট্রের হামলার জন্য নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে না। প্রয়োজনে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিতেও পিছপা হবে না তারা। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে। এর মাধ্যমে তারা ইরানে নতুন করে হামলার প্রস্তুতির ক্ষেত্র তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ঘারিবাবাদি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান কিউবার মতো রাষ্ট্র নয় যে তাদের অবরোধ দিয়ে দমিয়ে রাখা যাবে, আবার ভেনেজুয়েলার মতো দেশও নয় যে চাপের মুখে আত্মসমর্পণে বাধ্য হবে। তিনি দাবি করেন, এর আগেও আকাশ কিংবা স্থলপথে ইরানকে অবরুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানে এখন পর্যন্ত আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সফল হয়নি।
মার্কিন কূটনীতির উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, আলোচনার আড়ালে সময়ক্ষেপণ করে যুক্তরাষ্ট্র হয়তো নতুন কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন। তার এই বক্তব্য দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক টানাপোড়েনে তেহরানের আপসহীন মনোভাবেরই প্রতিফলন।
আকাশ নিউজ ডেস্ক 
























