ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ডেনমার্কে পরীক্ষা-নম্বরহীন এক অদ্ভুত স্কুল: নেই ডিগ্রি তবু শিখছেন সব

ভাবুন তো এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলেন, যেখানে পড়ার চাপে নেই পরীক্ষার চিন্তা বা ভালো নম্বর পাওয়ার চিরচেনা ইঁদুর দৌড়। ফেল করার ভয় বা ডিগ্রি অর্জনের দুশ্চিন্তা ছাড়াই সেখানে পড়ার সুযোগ মেলে নিজের পছন্দের বিষয় নিয়ে। সহপাঠীদের সঙ্গে মিলেমিশে দলগত কাজ, গান, খেলাধুলা কিংবা সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে চলে শিক্ষা। অথচ এই দীর্ঘ যাত্রার শেষে কোনো প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি মেলে না। ডেনমার্কে এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যা পরিচিত ‘ফোক হাইস্কুল’ বা ডেনিশ ভাষায় ‘হায়েস্কুলে’ হিসেবে। সহপাঠীদের সঙ্গে থাকছেন, গাইছেন, খেলাধুলা করছেন। কখনো দল বেঁধে কোনো সমস্যার সমাধান খুঁজছেন, কখনো নতুন কিছু তৈরি করছেন। অথচ এসবের জন্য মিলবে না কোনো ডিগ্রিও। দলগত কাজ, আলোচনা ও দৈনন্দিন দায়িত্ব ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সহযোগিতা ও সহনশীলতার চর্চা হয়। বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-নীতির ওপর।

মূলত প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে ওঠা এই আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য কেবল পেশাগত দক্ষতা বৃদ্ধি নয়, বরং ব্যক্তিগত আগ্রহের জায়গাটি খুঁজে বের করা এবং অন্যদের সঙ্গে পারস্পরিক মেলবন্ধনের অভিজ্ঞতা অর্জন করা। বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমা। তবে শেখার সব অর্জন কি মার্কশিটে ধরা পড়ে।

বর্তমানে ডেনমার্কে প্রায় ৭০টি ফোক হাইস্কুল রয়েছে, যেখানে ২৫০টিরও বেশি বিষয়ে পাঠদানের সুযোগ রয়েছে।

এসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রচলিত কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না এবং প্রথাগত স্কুল-কলেজের মতো এখানে নেই কোনো নির্ধারিত পাঠ্যক্রম কিংবা চূড়ান্ত পরীক্ষা। প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব আদর্শ ও চিন্তাধারা অনুযায়ী পাঠদানের পদ্ধতি ও বিষয়বস্তু নির্ধারণ করে থাকে।

এসব প্রতিষ্ঠানে সাহিত্য, দর্শন কিংবা সংগীতের পাশাপাশি ফটোগ্রাফি, রাজনীতি, পরিবেশবিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, থিয়েটার এমনকি নৃত্যের মতো বৈচিত্র্যময় বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। কোর্সগুলোর মেয়াদ প্রতিষ্ঠানভেদে ভিন্ন হয়; স্বল্পমেয়াদী কোর্স কয়েক দিন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কোর্স কয়েক মাস পর্যন্ত চলতে পারে। যদিও চার সপ্তাহের বেশি সময়ের কোর্সে অংশগ্রহণের সনদ দেওয়া হয়, তবে তা কোনোভাবেই প্রথাগত ‘একাডেমিক ডিগ্রি’ হিসেবে গণ্য হয় না। আবাসিক ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা একসঙ্গে থাকা, খাওয়া এবং সময় কাটানোর সুযোগ পান, যা তাদের পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার চর্চায় সাহায্য করে। কেউ সংগীত, সাহিত্য বা দর্শন পড়তে পারেন। তবে জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো ‘একাডেমিক ডিগ্রি’ নয়। শিক্ষার্থীরা একই প্রতিষ্ঠানে থাকেন, একসঙ্গে খাবার খান, পড়াশোনা করেন, অবসর কাটান। কোথাও শিক্ষার্থীরা রান্না কিংবা পরিচ্ছন্নতার কাজেও অংশ নেন।

এই শিক্ষাধারার ইতিহাস প্রায় ২০০ বছরের পুরোনো। এর নেপথ্যে রয়েছেন ডেনমার্কের দার্শনিক ও শিক্ষাচিন্তাবিদ নিকোলাই ফ্রেডেরিক সেভেরিন গ্রন্ডটিগ। তাঁর মতে, শিক্ষা শুধু গুটিকয়েক উচ্চশিক্ষিত মানুষের জন্য সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং সাধারণ মানুষেরও ইতিহাস, সংস্কৃতি ও সমাজ নিয়ে জানাশোনার অধিকার আছে। গ্রন্ডটিগ বিশ্বাস করতেন, একজন মানুষের প্রকৃত শিক্ষার উদ্দেশ্য কেবল ‘চাকরিজীবী’ হওয়া নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। শিক্ষকদের সঙ্গেও শিক্ষার্থীদের সম্পর্ক শুধু পাঠদান আর পাঠ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রতিষ্ঠানগুলোর ধরনেও বৈচিত্র্য আছে।

১৮৩০-এর দশকে গ্রন্ডটিগ ফোক হাইস্কুলের এই ধারণার রূপরেখা প্রদান করেন। তাঁর এই দর্শনে অনুপ্রাণিত হয়ে ১৮৪৪ সালে শ্লেসভিগ অঞ্চলের রোডিংয়ে প্রথম ডেনিশ ফোক হাইস্কুল প্রতিষ্ঠিত হয়, যেখানে শিক্ষাবিদ ক্রিস্টিয়ান ফ্লোর বিশেষ ভূমিকা রাখেন। পরবর্তীতে ১৮৫১ সালে আরেক শিক্ষাবিদ ক্রিস্টেন কোল্ড আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং আবাসিক এই শিক্ষাধারাকে জনপ্রিয় করতে বড় অবদান রাখেন। বিশেষ করে ১৮৬৪ সালে যুদ্ধের পরাজয়ের পর ডেনমার্কের জাতীয় পরিচয় ও সংস্কৃতি রক্ষায় এই আন্দোলন আরও বিস্তৃত ও শক্তিশালী হয়। ফোক হাই স্কুলের বড় আকর্ষণ আবাসিক জীবন। জাতীয় পরিচয়, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সাধারণত সাড়ে ১৭ বছর বয়সীরা এসব স্কুলে ভর্তির সুযোগ পান এবং ভর্তির ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। দীর্ঘমেয়াদী কোর্সগুলোতে মূলত ২০ থেকে ২৪ বছর বয়সীদের উপস্থিতি সবচেয়ে বেশি। অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে বা পড়াশোনার ফাঁকে বিরতি নিয়ে এখানে নতুন কিছু শিখতে আসেন। তবে প্রবীণদের অংশগ্রহণও স্বল্পমেয়াদী কোর্সগুলোতে বেশ উল্লেখযোগ্য।

যদিও ফোক হাইস্কুলের কোর্স সরাসরি কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমান নয়, তবে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘কোটা ২’ পদ্ধতিতে অনেক সময় প্রাতিষ্ঠানিক ফলাফলের পাশাপাশি প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্ব পায়। সেক্ষেত্রে ফোক হাইস্কুলে কাটানো সময় ভর্তিচ্ছুদের বাড়তি সুবিধা দিতে পারে। আধুনিক প্রযুক্তির যুগে পরীক্ষার নম্বর ছাপিয়ে নতুন মানুষের সঙ্গে পরিচয়, ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং নিজের অজানা সামর্থ্য আবিষ্কার করার মূল্য অপরিসীম, যা এই স্কুলগুলো শিক্ষার্থীদের উপহার দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

ডেনমার্কে পরীক্ষা-নম্বরহীন এক অদ্ভুত স্কুল: নেই ডিগ্রি তবু শিখছেন সব

আপডেট সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬