ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা দেখতে চায় ভারত। একইসাথে ক্ষমতাচ্যুত এই নেত্রীকে তার অনুপস্থিতিতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ দেয়ার বিষয়েও প্রত্যাশা ব্যক্ত করেছে নয়াদিল্লি। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৫ই আগস্ট সামরিক বিমানে করে ভারতে আশ্রয় নেন হাসিনা। এরপর দুই বছরেরও বেশি সময় পর তিনি ডিসেম্বরে দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এই শর্তগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া বাংলাদেশ বা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো শর্তের কথা নিশ্চিত করেনি। দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নয়াদিল্লি চায় হাসিনা দেশে ফেরার প্রক্রিয়াটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করুক। এক্ষেত্রে আকাশ বা স্থলপথ—উভয় মাধ্যমই ব্যবহার হতে পারে। আকাশপথে ফিরিয়ে নিতে বাংলাদেশ থেকে একটি সামরিক বিমান পাঠানো যেতে পারে অথবা স্থল সীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এই লজিস্টিক আয়োজনে ভারত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দেয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারত নতুন করে বিচারের দাবি তুলেছে। তাদের ভাষ্যমতে, জুলাই গণহত্যার অভিযোগের বিচার স্বচ্ছতা ও আন্তর্জাতিক নজরদারিতে হওয়া প্রয়োজন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, জেনেশুনে কারও ফাঁসি হওয়ার মতো পরিস্থিতিতে তাকে হস্তান্তর করা ভারতের পক্ষে সম্ভব নয়। সামরিক পদক্ষেপের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সমন্বয় এবং তাকে রক্ষা করার বিষয়ে তারা আগ্রহী ছিল।

হাসিনা দেশে ফেরার লক্ষ্য নিয়ে সম্প্রতি তৎপর হয়ে উঠেছেন। গত ৯ই নভেম্বর তিনি একটি ব্রিটিশ ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। দেশ ছাড়ার পর কর্তৃপক্ষের সাথে এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হলেও সরকার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। রয়টার্সকে হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। এদিকে, গত ৬ই অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টিকে প্রতিরক্ষা সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা হিসেবে উল্লেখ করা হয়, তবে একটি সামরিক সূত্র জানিয়েছে, হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়েও সেখানে আলোচনার সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক উল্লেখ করেছেন, অন্য দেশগুলো হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় বাংলাদেশে ফেরাই তার শেষ গন্তব্য। তবে ভারতীয় কর্মকর্তাদের মতে, ডিসেম্বরে তার ফেরাটা কার্যত অসম্ভব। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ডিসেম্বরের পরিকল্পনা ঘোষণার আগেই ভারতীয় কর্মকর্তারা হাসিনার সাথে তার ফেরার বিষয়ে আলোচনা করেছিলেন। নয়াদিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হানিট্র্যাপের গল্পে নির্মিত হলিউডের পাঁচটি আলোচিত সিনেমা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

আপডেট সময় ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬