ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জলবায়ু ও জ্বালানি খাতে ইইউর বাড়তি সহযোগিতা চাইলেন পরিবেশ প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) ইইউর আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং অভিযোজন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জানান, সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এছাড়া পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যার বড় একটি অংশ ম্যানগ্রোভ প্রজাতির। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, বৈদ্যুতিক বাসের প্রচলন এবং বায়ুদূষণ কমাতে ইটের ভাটায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যার ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ হ্রাসে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও তিনি আলোকপাত করেন।

উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন। তিনি বলেন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলীয় জনপদকে সংকটে ফেলছে। এসব সমস্যা সমাধানে ইইউর কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (EIB) সহায়তায় পরিচালিত পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় বাংলাদেশসহ তিনটি দেশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তারা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগ খাতের বিদ্যুতায়নে সহযোগিতা দিচ্ছে।

জলবায়ু অর্থায়নের বিষয়ে ডায়না অ্যাকোনিয়া জানান, বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জিত হয়েছে এবং এখন নতুন ৩০০ বিলিয়ন ডলারের লক্ষ্য নিয়ে কাজ চলছে। ২০২৮ থেকে ২০৩৪ সালের প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় ৫০ শতাংশ অর্থ বরাদ্দের লক্ষ্যমাত্রা বজায় রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশের উপকূলীয় বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং এতে ইউরোপীয় কোম্পানির বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের আগ্রহ প্রকাশ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্যারিস চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য (New Collective Quantified Goal—NCQG) বাস্তবায়নে ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবের বিষয়ে ব্রাসেলসে সংশ্লিষ্ট সহকর্মীদের অবহিত করা হবে।

উভয় পক্ষ পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা চালিয়ে যেতে একমত হয়েছে। আলোচনা অব্যাহত রাখতে এবং সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

জলবায়ু ও জ্বালানি খাতে ইইউর বাড়তি সহযোগিতা চাইলেন পরিবেশ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬