ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে দ্রুত রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফজলে রাব্বি জানান, ভর্তির পরপরই হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রামসহ বেশ কিছু শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও ভালো।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী পরশু থেকেই তিনি পুনরায় দাপ্তরিক কার্যক্রমে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসকদের সার্বক্ষণিক নজরদারিতে থাকা স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের চাপ সামলানোর ঘাটতিতে সাফ ফাইনাল স্বপ্নভঙ্গ: কোচ ডুলি

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

আপডেট সময় ০৯:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬