ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর হামলা থামেনি। চলমান এই সামরিক অভিযানের অংশ হিসেবে হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বরে রাফাহ ব্রিগেডের তৎকালীন প্রধান নায়েল আবু ওবেইদ (আবু আতিয়া) নিহত হওয়ার পর সামির দায়িত্ব গ্রহণ করেছিলেন।

গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সেও বৃহস্পতিবার বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই অভিযানে হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েকজন যোদ্ধা তাদের লক্ষ্য ছিল। তবে ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির ভাষ্যমতে, চিকিৎসাকেন্দ্রের মতো সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে যোদ্ধাদের টার্গেট করার দাবি মূলত তাদের অপরাধ ঢাকার একটি নির্লজ্জ কৌশল মাত্র। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল প্রাঙ্গণ সব সময় সুরক্ষিত থাকার কথা থাকলেও ইসরাইল তা মানছে না বলে হামাস অভিযোগ করেছে। হামাসের দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা ছাড়া আর কিছু নয়।

এর আগে হামাস তাদের বিবৃতিতে জানিয়েছিল, দখলদার বাহিনীর এই সহিংসতা বন্ধ করতে মধ্যস্থতাকারী দেশ ও মার্কিন প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা

ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির

আপডেট সময় ০৮:১৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬