ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রতিমন্ত্রী: নারীর ছবি বিকৃতি ও অনলাইনে হয়রানি ঠেকাতে কাজ করছে সরকার

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর ছবি বিকৃত করে প্রচার, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে মানহানি ও ব্ল্যাকমেইল এবং শিশুদের অনলাইন হয়রানি প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনলাইনে অপপ্রচার ও বিভ্রান্তি মোকাবিলায় মন্ত্রণালয়ের উদ্যোগগুলো তুলে ধরেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, অনলাইনে অপতথ্য ও চরিত্রহননের প্রচেষ্টা রুখতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ডিজিটাল কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৫৫২টি ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাফ্যাক্টের কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করা হয়েছে। এছাড়া সংবাদপত্র ও টেলিভিশনের আদলে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানো ১৯টি ওয়েবসাইট চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মিথ্যা তথ্য ছড়ায় এমন ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সহায়তায় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, তথ্য অধিদফতরের দাফতরিক ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিতভাবে সচেতনতামূলক ফিচার ও বার্তা প্রকাশ করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে খুব শিগগিরই একটি ফ্যাক্টচেক ম্যানুয়াল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। অনলাইনে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী: নারীর ছবি বিকৃতি ও অনলাইনে হয়রানি ঠেকাতে কাজ করছে সরকার

প্রতিমন্ত্রী: নারীর ছবি বিকৃতি ও অনলাইনে হয়রানি ঠেকাতে কাজ করছে সরকার

আপডেট সময় ০১:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬