ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশে ৩৮১টি শিল্প কারখানা রুগ্ন বা বন্ধ: জানালেন শিল্পমন্ত্রী

সারাদেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিল্পনগরীতে মোট ৩৮১টি শিল্প কারখানা বর্তমানে রুগ্ন অথবা বন্ধ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার এলাকায় অবস্থিত শ্যামপুর শিল্পাঞ্চলের কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন। এর জবাবে মন্ত্রী জানান, বিসিক মূলত শিল্পনগরী বা শিল্পপার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের প্লট বরাদ্দের সুযোগ করে দেয়। বিসিকের আওতাভুক্ত শিল্পনগরীর বাইরের কারখানাগুলোর কোনো তথ্য তাদের দপ্তরে সংরক্ষিত নেই। ফলে শ্যামপুর শিল্পাঞ্চলের সামগ্রিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই বলেও তিনি উল্লেখ করেন। বিসিক শিল্পনগরীর অন্তর্ভুক্ত শিল্প কারখানা ব্যতীত অন্যান্য শিল্প কারখানা বিসিকের আওতা বহির্ভূত হওয়ায় ঢাকা-৪ সংসদীয় এলাকায় শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান শিল্প কারখানার তথ্য বিসিকের কাছে নেই।’।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমানে বিসিকের ৮৪টি শিল্পনগরীতে মোট ১১ হাজার ৭৪৮টি প্লট রয়েছে। এর মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগে ৬ হাজার ৩৪৪টি কারখানা স্থাপিত হয়েছে। রুগ্ন বা বন্ধ থাকা ৩৮১টি কারখানা চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত সময়ে এরই মধ্যে ২২টি কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, শ্যামপুর শিল্পাঞ্চলে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মালিকানাধীন দুটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে দুটি প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে বলে তিনি সংসদে নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাড়িতে হামলা: তদন্ত নিয়ে সংশয় প্রকাশ এমপির

দেশে ৩৮১টি শিল্প কারখানা রুগ্ন বা বন্ধ: জানালেন শিল্পমন্ত্রী

আপডেট সময় ১১:০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬