ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রমজানে খেজুর আমদানি ও এলএনজি কেনার নীতিগত অনুমোদন

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিতরণের জন্য ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জরুরি জাতীয় প্রয়োজনে সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী এই খেজুর আমদানির ক্ষেত্রে দরপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় কমিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই এই খেজুর সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের ৩৭তম সভায় এসব প্রস্তাবের ওপর সুপারিশ করা হয়। সভার তথ্য অনুযায়ী, মোট পাঁচটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি প্রস্তাব, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি প্রস্তাব রয়েছে।

জ্বালানি খাতের তিনটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার প্রস্তাবের বিষয়ে জানা গেছে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ থেকে এলএনজি সংগ্রহ করা হবে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। এর আওতায় পেট্রোবাংলার সঙ্গে জেরাগমের স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) খসড়া স্বাক্ষরের প্রক্রিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবটিও অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জাতীয় গুরুত্ব বিবেচনায় এই পাঁচটি প্রস্তাবেরই নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে যা দেশের অর্থনৈতিক ও সেবামূলক কার্যক্রমকে গতিশীল করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রমজানে খেজুর আমদানি ও এলএনজি কেনার নীতিগত অনুমোদন

আপডেট সময় ০৪:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬