ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঘটা এই বর্বরোচিত হামলার ঘটনায় নুসরাত তাবাসসুম বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে।

এমপি নুসরাত জানান, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে তার বাড়িতে পর পর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

বিস্ফোরণের ধরন দেখে এটি পেট্রোল বোমা হামলা বলেই প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, এটি কোনো পরিত্যক্ত বাড়ি নয়; এখানে তার দাদার আমলের বসতভিটা ছিল, যেখানে তিনি নিজে বেড়ে উঠেছেন। বর্তমানে বাড়িটি তার গবাদিপশুর খামার হিসেবে ব্যবহৃত হতো এবং সেখানে একটি অসহায় পরিবার বসবাস করত। হামলায় শিশুসহ ওই পরিবারের সদস্যরা আহত হয়েছে এবং বেশ কিছু গবাদিপশু মারা গেছে। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ককটেল হামলাতে একজন সাধারণ ড্রাইভার যেভাবে আহত হয়েছে, ঠিক মধ্যরাতে আমার বাড়িতে একইভাবে পেট্রল বোমা হামলাতে একটি শিশু সেভাবে আহত হয়েছে।

ঘটনার এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে নুসরাত অভিযোগ করেন। তিনি জানান, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো আলামত সংগ্রহ করতে পারেনি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের সুবিধা না থাকায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই বসতবাড়িটির অধিকাংশ অংশ আগুনে ভস্মীভূত হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তার আহ্বান, দেরি না করে দ্রুত আলামত সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করা হোক। নুসরাত স্পষ্ট করে বলেন, কোনো ধরনের দায় এড়ানো তিনি মানবেন না, কারণ তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে।

হামলার দায়ভার সম্পর্কে জানতে চাইলে নুসরাত কোনো স্থানীয় বাসিন্দাকে সন্দেহ না করলেও আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রতি আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, ঘটনার আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে আসছিল। এখন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করছে। বিষয়টি নিছক ক্রেডিট নেওয়ার চেষ্টা হলেও জনসমক্ষে এই সন্ত্রাসী গোষ্ঠীর আসল চেহারা তুলে ধরা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। স্থানীয় কোনো কারণের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নে নুসরাত বলেন, আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও এই হামলার যোগসূত্র নিয়ে প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নুসরাত বলেন, নাশকতা ও জ্বালাও-পোড়াও করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা অবান্তর এবং তিনি খুনি হাসিনার মানসিকতাকে স্টুপিড বলে অভিহিত করেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে আছি বলে আমরা নিরাপদ নই। সাধারণ মানুষের মতোই আমাদের জীবন হুমকির মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় ড্রাইভারের আহতের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত। শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে স্মার্ট কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে নুসরাত জানতে চেয়েছেন, এ ধরণের নাশকতার ক্ষেত্রে রাষ্ট্র আসলে কতটুকু দায়িত্ব নিতে সক্ষম। পুলিশ তার নিজ দায়িত্বে তদন্ত করবে বলে জানিয়ে তিনি পুনরায় জোর দেন যে, এই হামলার নেপথ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্টদেরই হাত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানের

নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

আপডেট সময় ০৩:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬