ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফিরোজ গান্ধীকে নিয়ে সোনিয়ার স্মৃতিচারণ: ভালোবাসায় মোড়ানো জটিল দাম্পত্য

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন ও স্বামী ফিরোজ গান্ধীর সঙ্গে তার সম্পর্কের গভীরতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের একটি অংশে ফুটে উঠেছে এই দম্পতির দাম্পত্য জীবনের উত্থান-পতন, পারস্পরিক দূরত্ব এবং অটুট ভালোবাসার নানা অজানা অধ্যায়। বিয়ের পর থেকেই তাদের জীবন নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়েছে, যার সাক্ষী ছিল রাজনীতির ময়দান ও ব্যক্তিগত সংকট। স্বামী ফিরোজ গান্ধীকে নিয়ে নানা গুঞ্জনের কথা এক বন্ধু ইন্দিরা গান্ধীকে জানিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত স্মৃতিকথার অংশে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন, দূরত্ব, ভালোবাসা ও পুনর্মিলনের নানা ঘটনা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

১৯৪২ সালে ইন্দিরা ও ফিরোজ বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্বাধীনতার পর জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলে ইন্দিরার ওপর পরিবারের দায়িত্ব ও বাবার প্রটোকলের চাপ অনেক বেড়ে যায়। ১৯৪৪ সালের আগস্টে রাজীব এবং ১৯৪৬ সালের ডিসেম্বরে সঞ্জয় গান্ধীর জন্মের পর এই ব্যস্ততা আরও বাড়ে। নেহরুর আনুষ্ঠানিক আতিথেয়তার দায়িত্ব পালন এবং বিভিন্ন সফরসঙ্গী হওয়ার কারণে ইন্দিরা ও ফিরোজের মধ্যে সময়ের দূরত্ব তৈরি হয়। সোনিয়ার বর্ণনা অনুযায়ী, ফিরোজের মতো একজন কর্মঠ মানুষের পক্ষে ইন্দিরার এই ব্যস্ততাকে মেনে নেয়া ধীরে ধীরে কঠিন হয়ে পড়ছিল। এমনকি রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রটোকল অনুযায়ী ইন্দিরাকে বাবার পাশে বসতে হলেও ফিরোজকে বসতে হতো অনেক দূরে, যা তাকে মানসিকভাবে অপমানিত করে তুলত। দুই দিকের দায়িত্ব সামলানো ক্রমেই কঠিন হয়ে পড়ে। সোনিয়ার মতে, এ ধরনের ঘটনা তাদের মধ্যে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার অনুভূতি তৈরিতে ভূমিকা রেখেছিল। বাবার বাড়িতে যাওয়া-আসার স্মৃতিও তিনি সযত্নে মনে রেখেছিলেন। সম্ভবত তিনি নামটি জানতেন না, অথবা স্মৃতিটি আর মনে করতে চাইতেন না।

১৯৫০-এর দশকের মাঝামাঝি ফিরোজ গান্ধী পৃথক বাসভবনে চলে যান। এ সময় তিনি পরিচিতদের মহলে একজন আমুদে ও প্রাণবন্ত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলেন। বিভিন্ন নারীর সঙ্গে তার মেলামেশা নিয়ে তখন নানা গুঞ্জন চাউর হয়। তবে ইন্দিরা এসব বিষয়ে বরাবরই উদার ছিলেন। এক বন্ধুকে লেখা চিঠিতে ইন্দিরা স্পষ্ট করেছিলেন যে, ফিরোজ যদি বাইরে গিয়ে সুখী থাকেন তবে তাতে তার আপত্তি নেই, যদি তা অন্যের মুখে শোনার আগে খোদ ফিরোজ তাকে জানান। তিনি লিখেছিলেন, ফিরোজের অনেক ত্রুটি থাকার পরেও তার প্রতি তার অনুভূতির কোনো পরিবর্তন হয়নি, বরং ত্রুটিগুলোসহই তিনি তাকে ভালোবাসেন। তবে এ ক্ষেত্রে একটি শর্ত দিয়েছিলেন তিনি। তার ত্রুটি থাকা সত্ত্বেও, কিংবা বলা যায়, তার ত্রুটির কারণেই আমি তাকে ভালোবাসি। যদি তা তোমাকে সুখী করে এবং তুমি আমাকে সে সম্পর্কে জানাও অন্যদের কাছ থেকে বড় বড় গল্প শোনার আগেই।’। তবে তিনি ওই নারীর নাম কখনো বলেননি।

একপর্যায়ে তাদের মধ্যে দূরত্ব এতই প্রকট হয় যে বিচ্ছেদের চিন্তাও করেছিলেন তারা। ফিরোজ এ বিষয়ে নেহরুর শরণাপন্নও হয়েছিলেন, কিন্তু নেহরুর মধ্যস্থতায় সেই সংকট তখনকার মতো কেটে যায়। পরবর্তীতে ফিরোজ হৃদরোগে আক্রান্ত হলে তাদের মধ্যে নিরাময়ের এক নতুন অধ্যায় শুরু হয়। ১৯৫৮ সালে অসুস্থ ফিরোজের পাশে ইন্দিরা দীর্ঘ সময় কাটান। ১৯৫৯ সালে ইন্দিরা নিজেই যখন কিডনিতে পাথরের অস্ত্রোপচারের মুখোমুখি হন, তখন ফিরোজ তার পাশে পরম মমতায় ছিলেন। ১৯৬০ সালে কাশ্মীর ভ্রমণের মাধ্যমে তাদের সম্পর্কের পুরোনো তিক্ততা অনেকটা দূর হয়েছিল। ফিরোজ অসুস্থ হওয়ার খবর পেয়ে ফিরে এসে তার দেখাশোনা করেন। হঠাৎ তার কাশি শুরু হলে ইন্দিরা সামান্য উঁচু করে দেন তার মাথা।

কিন্তু এরপরই ছন্দপতন ঘটে। কাশ্মীর থেকে ফেরার মাত্র তিন মাস পর ১৯৬০ সালে ফিরোজ দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সোনিয়া গান্ধী লিখেছেন, তখন ফিরোজের বয়স ছিল মাত্র ৪৮ বছর। ইন্দিরার মৃত্যুর পর তার ব্যক্তিগত নথিপত্র ঘেঁটে সোনিয়া দেখেন যে, জীবনের শেষ দিন পর্যন্ত ফিরোজের সঙ্গে ইন্দিরার বন্ধন অটুট ছিল। শাশুড়ির স্মৃতিচারণ করে সোনিয়া বলেন, ইন্দিরা প্রায়ই বলতেন ফিরোজই ছিলেন তার জীবনের একমাত্র পুরুষ যাকে তিনি সত্যিকারভাবে ভালোবাসতেন। কোনো এক সময় ছোট বোনের বিচ্ছেদের সিদ্ধান্ত শোনার পর ইন্দিরা তাকে বলেছিলেন, কষ্টের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়, কারণ ফিরোজের সঙ্গে বিচ্ছেদের জন্য তিনি নিজে আজীবন অনুতপ্ত ছিলেন। সোনিয়া লিখেছেন, নতুন পরিস্থিতির প্রয়োজনীয়তা বুঝে ফিরোজ প্রথমে এই ব্যবস্থায় সম্মতি দিয়েছিলেন। ১৯৬০ সালে পরিবারের চারজন একসঙ্গে কাশ্মীরে ছুটি কাটাতে যান। সোনিয়া লিখেছেন, ফিরোজ যখন আরও গুরুতর একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, যা ইন্দিরার কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল, তখন তাদের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তীব্র ঝগড়ার পর তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা বিবেচনা করেছিলেন। কয়েক মাস পর ফিরোজ বিচ্ছেদের উদ্যোগ থেকে সরে আসেন। ইন্দিরার মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে একটি অসমাপ্ত নোট খুঁজে পান সোনিয়া। সেখানে লেখা ছিল, ‘সোনিয়া, তোমাকে লিখছি, কারণ তোমার মধ্যে নিজের কিছু ঝলক দেখতে পাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, নতুন দর জানাল বাজুস

ফিরোজ গান্ধীকে নিয়ে সোনিয়ার স্মৃতিচারণ: ভালোবাসায় মোড়ানো জটিল দাম্পত্য

আপডেট সময় ১০:০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬