ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ফাঁকা বুলি: জন ড্যানিলোভিচ

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছেন না ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত একটি ফাঁকা বুলি। তার মতে, নিজের দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখা এবং দেশের রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলার বিষয়টি থেকে মনোযোগ সরানোর জন্যই তিনি এমন কৌশল অবলম্বন করছেন।

সম্প্রতি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নবায়নের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন করার পর থেকেই তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নানা মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে ড্যানিলোভিচের বিশ্লেষণ অনুযায়ী, এই প্রক্রিয়াকে দেশে ফেরার কোনো বাস্তব পরিকল্পনা হিসেবে গণ্য করার সুযোগ নেই। বরং এর পেছনে নিছক রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। এছাড়া নয়াদিল্লিতে হাসিনার অবস্থান দীর্ঘায়িত হওয়াটা বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও বাধার সৃষ্টি করছে বলে তিনি মনে করেন।

ভারতের নীতিনির্ধারক মহলের একাংশ হয়তো এখনো মনে করেন, হাসিনা ও তার দল দেশটির জন্য প্রভাব বিস্তারের একটি কার্যকর মাধ্যম হতে পারে। তবে ড্যানিলোভিচ দৃঢ়তার সঙ্গে বলছেন, নরেন্দ্র মোদি সরকারের এতদিনে বিষয়টি অনুধাবন করার কথা যে, নয়াদিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পথে বড় অন্তরায়। সাবেক এই মার্কিন কূটনীতিক আরও বলেন, আমি নিশ্চিত, মোদি সরকার শেষ পর্যন্ত হাসিনা-সংক্রান্ত এই সমস্যার একটি স্থায়ী সমাধান চাইবে। এই সমাধানের অংশ হিসেবে তাকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ফাঁকা বুলি: জন ড্যানিলোভিচ

আপডেট সময় ০৮:০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬