ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট প্রদান করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সন্ত্রাসী, তাই তাকে যেকোনো মূল্যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট নবায়নের আবেদনকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করে প্রতিমন্ত্রী আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তিনি এ ধরনের কোনো আবেদনের বৈধতা রাখেন না। যারা তার হয়ে লবিস্ট হিসেবে কাজ করছেন, তাদের নৈতিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। একজন সাজাপ্রাপ্ত আসামি-হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’।

সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে ফেরত পেতে বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে বার্তা দিয়েছে। যদি তিনি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাকে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৫২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬