ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা তৈরির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে।

বিরোধী দল হিসেবে সরকারের কাজে সহযোগিতার আগ্রহকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা যে উদ্যোগের কথা বলেছেন, তা তারা গ্রহণ করতেই পারেন। সরকার সবসময় গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে এবং ইতোমধ্যে বিরোধী দলের কাছ থেকে তা পেয়েছে। বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হতে চান না- এমন সক্রিয় ভূমিকার তিনি প্রশংসা করেন। তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি; বরং নিজেরাই বিভিন্ন ঘটনায় আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের পাশাপাশি কয়েকজন শিল্পমালিকেরও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টায় সহযোগিতার বিষয়টি সরকার লক্ষ্য করেছে।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদের সহযোগীরা দেশের ভেতরে ও সীমান্ত অতিক্রম করে ষড়যন্ত্র চালাচ্ছে। রাজনৈতিক সচেতন জনগণ এই অপতৎপরতা সম্পর্কে অবগত। বিদেশে থেকে কীভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং দেশের ভেতরের কারা তাদের মদদ দিচ্ছে, সে বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের সেই কার্যক্রমের আইনগত বৈধতা কী এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন- এসব প্রশ্নের জবাব খুঁজে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা কিংবা তার দলের সংসদ সদস্যদের কাছে যদি কোনো গোয়েন্দা বার্তার হুমকি সংক্রান্ত তথ্য থাকে, তবে তা সরকারকে জানালে যথাযথ তদন্ত করা হবে। দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাকখাতে অস্থিরতা তৈরির একাধিক নীল নকশা ও অর্থায়নের অপচেষ্টা সরকার সফলভাবে নস্যাৎ করেছে।

গার্মেন্টস শিল্পকে রক্ষায় অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের পোশাক শিল্প এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শ্রমিক সংগঠন ও মালিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে উৎপাদন স্বাভাবিক রাখা নিশ্চিত করা হয়েছে। তবে কিছু শিল্পমালিকের নেতিবাচক ভূমিকার বিষয় নজরদারিতে রয়েছে। সংসদীয় রীতির কারণে অনুপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ না করাই স্বাভাবিক। উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখতে শিল্পমালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সার্বিক উদ্বেগের জবাবে মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের পরিবেশ ভয়াবহ বলে প্রচার করা যৌক্তিক নয়। ঢাকার সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় যুক্ত তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং ঢাবির বিজনেস ফ্যাকাল্টি বা পরিত্যক্ত গাড়িতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা দিয়ে সামগ্রিক পরিস্থিতির অবনতি বিচার করা ভুল।

অপরাধ ও হত্যাকাণ্ডের সঠিক পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে যে প্রতিবেদনগুলো করা হচ্ছে, সেখানে আগের বছরের একই সময়ের সাথে তুলনা দেওয়া হয়নি। বাস্তবে চলতি বছরে গত বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কম হয়েছে। চলতি বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কম বলে তিনি উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬