ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জন সম্ভব: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মসহ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ২০৩৪ সালের মধ্যেই ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জন সম্ভব হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ এআই বিজনেস সামিটে অংশ নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান বিশ্ব এক বড় পরিবর্তনের সন্ধিক্ষণে রয়েছে, যার কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ভবিষ্যতের বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে এআই বড় ভূমিকা রাখবে উল্লেখ করে রাষ্ট্রপতি সতর্ক করেন যে, প্রযুক্তি যেন মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো সভ্যতা সংকটের মুখে পড়বে। রাষ্ট্রপতি আরো বলেন, বিশ্বে আগামী দিনে বাংলাদেশের অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করবে এআই।

চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় তরুণদের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এআইকে কেবল খরচ কমানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিবর্তে নতুন পণ্য উদ্ভাবন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মরিশাসে ভারী কাচের বাক্সের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জন সম্ভব: রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬