ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

বন্ধু হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তথ্য উদ্ধৃত করে জানানো হয়েছে যে, গতকাল মঙ্গলবার দেশটির আদালত এই রায় ঘোষণা করেন। আসামীকে পরিকল্পিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালতের নথিপত্র অনুযায়ী, নিহত ব্যক্তি আসামীর স্ত্রীর ব্যক্তিগত কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার টানপোড়েন বেড়ে যায়।

বারবার অনুরোধ করার পরও তিনি ছবিগুলো ডিলিট করতে অস্বীকৃতি জানানোর কারণেই এই বিরোধের সূত্রপাত হয়।

আসামী আদালতকে জানিয়েছেন, তার বন্ধু স্ত্রীর অনুমতি ছাড়াই তাদের বাড়িতে গিয়ে ছবিগুলো তুলেছিলেন এবং বারবার বলার পরও আগের ছবি মুছে না ফেলে নতুন ছবি আপলোড করে যাচ্ছিলেন। এ ঘটনার জেরে দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হলে আসামী প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।

পরিকল্পনা অনুযায়ী আসামী ছুরি সংগ্রহ করেন এবং বন্ধু কর্মস্থল থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। ভুক্তভোগী কর্মস্থলের বাইরে আসামাত্রই আসামী তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। আদালতের বিচারিক কার্যক্রমে আসামী নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। আদালতের কার্যক্রম চলাকালে আসামি অভিযোগ স্বীকার করে নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬