আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর বিশ্বজুড়ে তেলের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
বুধবার ৪ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে নেমে আসে। অক্টোবরের শুরুর দিক থেকে এখন পর্যন্ত এটিই ছিল আন্তর্জাতিক বাজারে তেলের সর্বনিম্ন দাম এবং তা ১০০ ডলারের নিচে নেমে এলো।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারের অপরিশোধিত তেলের প্রধান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দামও ৪ দশমিক ৫ শতাংশ কমেছে। এর ফলে বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম ৯১ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের এমন বড় পরাজয়ের পেছনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ এবং এর প্রভাব বড় ভূমিকা রেখেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























