ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাতারে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার ঘোষণা, মুসল্লিদের সাথে আমীর

রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে বিশেষ দোয়ার উদ্দেশ্যে দেশজুড়ে সালাতুল ইস্তিস্কা আদায়ের আহ্বান জানিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। আগামীকাল ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার (২৫ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) এই বিশেষ নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।

ইস্তিস্কার নামাজের সময়সূচি ও নিয়মাবলি

  • সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ৫:৫৯ মিনিটে কাতারজুড়ে নির্ধারিত মসজিদ ও জামাত কেন্দ্রগুলোতে এই নামাজ অনুষ্ঠিত হবে।
  • প্রস্তুতি ও নিয়মাবলি: নামাজে অংশগ্রহণের পূর্বে তওবা করা, পাপ কাজ থেকে বিরত থাকা, দান-সদকা করা এবং বিনম্র ও নম্র অন্তরে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মানসিকতা নিয়ে হাজির হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কাতারের আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের সুন্নাহ অনুসরণের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই নামাজে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আমীরি দেওয়ান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী লুসাইল ঈদগাহে সমবেত মুসল্লিদের সঙ্গে সরাসরি ইস্তিস্কার নামাজ আদায় করবেন। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও জাতীয়ভাবে এই ইবাদত পালিত হতে যাচ্ছে। আওকাফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা।

ইসলামি শরিয়তে ‘ইস্তিসকা’ অর্থ বৃষ্টি প্রার্থনা।

অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে ইস্তিগফার, মুনাজাত ও রোনাজারির মাধ্যমে বৃষ্টি চেয়ে সালাত আদায় করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত।

নবী (সা. এবং তাঁর সাহাবা ও তাবেয়ীনগণ অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়ার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতেন। রসূল (সা. কখনো সাহাবীদের নিয়ে সমবেতভাবে বৃষ্টির সালাত আদায় করতেন, আবার কখনো সালাত ছাড়াই কেবল ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা-তাবেয়ীন অনাবৃষ্টি দেখা দিলে ইস্তিগফার ও আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দুআর প্রতি সর্বাধিক গুরুত্ব দিতেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসির উদ্দিনের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাতারে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার ঘোষণা, মুসল্লিদের সাথে আমীর

আপডেট সময় ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬