দেশের চারটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের আদেশ জারি করা হয়। এর আওতায় ছয়জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জের এসপি মো. মেনহাজুল আলমকে নীলফামারীতে বদলি করা হয়েছে এবং নীলফামারীর এসপি মো. ফরহাদ হোসেন খাঁনকে সিআইডিতে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে, বরগুনার এসপি মো. কুদরত ই খুদাকে জামালপুরে নিয়োগ দেওয়া হয়েছে এবং এসআরবির এসপি কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার নতুন এসপি করা হয়েছে। এছাড়া জামালপুরের এসপি মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















