ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৬৮০ কি আসছে? মোশাররফ করিমকে নিয়ে নতুন ইঙ্গিত ফারুকীর

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা মোশাররফ করিমের একটি ছবি ঘিরে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। রবিবার ১ নভেম্বর রাতে ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পেজে মোশাররফ করিমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। এই রহস্যময় ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’ এই পোস্টের পরেই চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে উঠেছে যে, নির্মাতা হয়তো তার জনপ্রিয় রাজনৈতিক বিদ্রূপধর্মী সিরিজের পরবর্তী কিস্তি নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে নতুন প্রকল্পের বিষয়ে বিস্তারিত না জানিয়ে কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছেন নির্মাতা নিজেই। ফলে এবার কোন মাধ্যমে গল্পটি সামনে আসবে, তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের।

বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে ফারুকীর নির্মিত ‘৪২০’ সিরিজটি ছিল অত্যন্ত আলোচিত। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকে দুই চোরের ঢাকায় এসে রাজনীতির গোলকধাঁধায় জড়িয়ে পড়ার গল্প দেখানো হয়। এতে মোশাররফ করিমের পাশাপাশি নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলের মতো শিল্পীরা অভিনয় করেছিলেন। ব্যঙ্গ ও হাস্যরসের মিশেলে তৈরি এই কাজটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকের গল্পে দেখা যায়, দুই চোর ঢাকায় এসে নানা ঘটনার মধ্য দিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে।

দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে নির্মাতা ‘৮৪০’ নিয়ে পর্দায় ফেরেন। ‘৪২০’-এর পরবর্তী কিস্তি হিসেবে এটিও বেশ আলোচনার জন্ম দেয়, যেখানে ক্ষমতাচ্যুত নেতাদের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল। নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম ও মারজুক রাসেল অভিনীত এই প্রকল্পটি দর্শক ও সমালোচকদের নজরে ছিল। সেই ধারাবাহিকতার সূত্র ধরেই এবার ‘১৬৮০’ নিয়ে নতুন সম্ভাবনার গুঞ্জন চলছে। তার এই বক্তব্য থেকেই দর্শকের ধারণা, ‘৪২০’ ও ‘৮৪০’-এর পর গল্পের পরবর্তী কিস্তি হিসেবে ‘১৬৮০’ নির্মাণের পরিকল্পনা থাকতে পারে।

তবে এই নতুন প্রকল্পটি ঠিক কী হতে পারে—ধারাবাহিক নাকি চলচ্চিত্র—তা নিয়ে মুখ খোলেননি নির্মাতা। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে ফারুকী বিস্তারিত কোনো তথ্য না দিয়ে জানান, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’

সামাজিক মাধ্যমে ফারুকীর এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ছাড়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন কোনো কাজের ঘোষণা আসেনি। মোশাররফ করিমকে পুনরায় এই গল্পের জগতে দেখা যাবে কি না, তা নিয়েও শুরু হয়েছে বিভিন্ন মহলে আলোচনা। নির্মাতা বর্তমানে বিষয়টি রহস্যের আড়ালে রাখলেও ‘১৬৮০’ শিরোনামের নতুন কোনো চমক যে দর্শকদের অপেক্ষায় রয়েছে, তা নিয়ে বেশ আশাবাদী তার ভক্তরা। ছবিটি দেখে অনেকেই ধারণা করছেন, কোনো নতুন কাজের সূত্রেই একসঙ্গে দেখা গেছে তাদের। তাই মোশাররফ করিমকে নিয়ে নতুন কাজের অপেক্ষায় থাকলেও, ‘১৬৮০’ ঠিক কীভাবে পর্দায় আসবে—সেই উত্তর আপাতত রহস্যেই রাখছেন নির্মাতা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি জানালেন রুহুল কবীর রিজভী

১৬৮০ কি আসছে? মোশাররফ করিমকে নিয়ে নতুন ইঙ্গিত ফারুকীর

আপডেট সময় ০৪:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬