সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুমান সূচক (একিউআই) পর্যালোচনায় দেখা গেছে, ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা মূলত ‘অস্বাস্থ্যকর’ বাতাসের নির্দেশক। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সর্বশেষ আপডেটে এ তথ্য জানা যায়।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর ৪৯৩-এ পৌঁছেছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য। দ্বিতীয় অবস্থানে ২১৯ স্কোর নিয়ে ভারতের দিল্লি এবং ২১২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মিশরের কায়রো রয়েছে। চতুর্থ স্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ১৬৯।
তালিকায় ঢাকার পরের অবস্থানে রয়েছে চীনের সাংহাই (১৫৫), সপ্তম স্থানে উগান্ডার কাম্পালা (১৪৪), অষ্টম স্থানে কাতারের দোহা (১৩৯), নবম স্থানে উজবেকিস্তানের তাসখন্দ (১৩৪) এবং দশম স্থানে রয়েছে ভারতের মুম্বাই (১২৫)।
আকাশ নিউজ ডেস্ক 





















