৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন”। দ্রুত নগরায়ণ ও দীর্ঘমেয়াদী আবাসন পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে দেশজুড়ে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ কাজ পরিচালনা করছে কাতার গণপূর্ত কর্তৃপক্ষ (আশগাল)।
কাতার নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন জানান, দেশের বিভিন্ন আবাসন এলাকায় বসবাসকারীদের জন্য নিরাপদ ও আধুনিক পরিবেশ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ একাধিক প্রধান অঞ্চলে নতুন ও পুরোনো সড়ক উন্নয়ন, সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং নাগরিক সেবা আধুনিকায়নের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।
টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ
- স্থানীয় কাঁচামালের ব্যবহারঅবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় মোট সামগ্রীর ৭৫ শতাংশই সংগ্রহ করা হচ্ছে দেশীয় শিল্প খাত থেকে। এটি আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- পুনর্ব্যবহার ও সৌরশক্তিসড়ক ও অবকাঠামো উন্নয়নকাজে উত্তোলিত পাথর, কংক্রিট ও অ্যাসফল্ট পুনর্ব্যবহার (Recycle) করা হচ্ছে। একইসঙ্গে প্রকল্প এলাকা ও সংকেতচিহ্নগুলোতে ব্যাপক মাত্রায় সৌরশক্তির প্রয়োগ নিশ্চিত করা হয়েছে।
- পানি ব্যবস্থাপনাজলবদ্ধতা প্রতিরোধে ড্রেনেজ নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ অতিরিক্ত পানি উত্তোলন করে তা উন্নয়নমূলক নানা কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছে।
- নিরাপদ পদচারণ ও সাইকেলিংস্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নাগরিক জীবনের অংশ হিসেবে আবাসিক এলাকাগুলোতে পথচারীদের হাঁটার সুব্যবস্থা, নির্ধারিত সাইকেল ট্র্যাক এবং সবুজ পার্ক গড়ে তোলা হচ্ছে।
আগামী ৫ বছরের বৃহৎ উন্নয়ন পরিকল্পনা
‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে আগামী পাঁচ বছরে আরও বিস্তৃত পরিসরে উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে আশগাল।
এই মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দ করা প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ও নিরবচ্ছিন্ন সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।
কাজের গতি বৃদ্ধি করা এবং নির্ভুল নগর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চলেছে।
আকাশ নিউজ ডেস্ক 

















