ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কেউ: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বিএনপির কিছু অসাধু লোক। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজানপুরে ঢাকা-৮ আসনের অন্তর্গত পাঁচটি থানার বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে এই মন্তব্য করেন। শনিবার (৩১ অক্টোবর) বিকালে রাজধানীর শাহজানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মির্জা আব্বাস বলেন, ভারত থেকে আসা আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আমাদের দলের ভেতরের কিছু লোভী মানুষ অর্থের লোভে তাদের আশ্রয় দিচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, যারা বিএনপির শত্রু, তারা আমাদেরও শত্রু। দলের ভেতরের কেউ যদি এসব ব্যক্তিদের সহযোগিতা করেন, তবে সেই তথ্য জানানোর আহ্বান জানান তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এমন কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা রাজনীতি করুক, তাতে কোনো বাধা নেই।

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক শক্তি হারিয়ে একটি গোষ্ঠী আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে অরাজকতা তৈরির যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার থাকলেও অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি জানান।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, অনেকেই অনেক কিছু ভাবছেন, কিন্তু বিএনপি এখনো পুরোপুরি মাঠে নামেনি। বৃষ্টির মধ্যে আজকের এই ছোট পরিসরের সভায় মানুষের বাঁধভাঙা সাড়া ও আবেগ থেকে বোঝা যায়, বিএনপি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামলে কী হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না। দলের নাম ভাঙিয়ে পরিচয় বদলানোর চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

উক্ত সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব সম্পন্ন, চূড়ান্ত পর্ব নভেম্বরে

টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কেউ: মির্জা আব্বাস

আপডেট সময় ১২:৫৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬